শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের কথায় উঠ‌বস আইসিসির: সাইমন হার্মার ◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা! ◈ মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, ট্রাম্প বলছেন ‘যুদ্ধ বেশিদিন চলবে না’ ◈ অনিশ্চয়তায় বিজয়ের সরকার গঠন: তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি জোহো প্রতিষ্ঠাতা ভেম্বুর ◈ বিপুল অ‌ঙ্কের বকেয়া আদায়ে ফ্রাঞ্চাইজি‌দের আইনি নো‌টিস পাঠা‌লো পিসিবি ◈ পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তার ওপর বিশেষ গুরুত্ব, কী আছে মহাপরিকল্পনায় ◈ কোথায় হবে আইপিএলের ফাইনাল? সিদ্ধান্তহীনতায় বি‌সি‌সিআই ◈ দেশের ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান (ভিডিও) ◈ জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের মাঠেই হেরে গেলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : [২] এ যেনো অপ্রত্যাশিত, একেবারেই অপ্রত্যাশিত ফল। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদেও করুন চিত্রটাই যেনো ফুটে উঠলো কাল। ১৪ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফেরা কাদিজের বিপক্ষে হেরে গেছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। তাও আবার নিজেদের মাঠে।

[৩] শনিবার ( ১৭ অক্টোবর) রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ১-০ গোলে হেওে যায় সার্জিও রামোসের দল। কাগিজের পক্ষে একমাত্র গোলটি করেন লোসানো। ১৬ মিনিটে তার গোলের পর অধিকাংশ সময় বল নিজেদের দখলে রেখে খেললেও ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। বরং দারুণ পারফরম্যান্সে স্মরণীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ে কাদিজে।

[৪] এই প্রথম রিয়ালের মাটিতে জিতল কাদিজ। আর হোম, অ্যাওয়ে মিলে ২৯ বছর পর এই দলের বিপক্ষে হারের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে সবশেষ ১৯৯১ সালে জয় পেয়েছে কাদিজ।

[৫] এদিকে লিগে প্রায় ১৭ মাস পর ঘরের মাঠে হার রিয়ালের। আর চলতি মৌসুমে এদিক তাদের প্রথম হার। এর আগে এক ম্যাচ ড্র করেছিল। পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে রিয়াল এখনো শীর্ষে আছে। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা কাদিজের পয়েন্ট সমান ১০। টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি।- গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়