শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার কলারোয়ায় ৪ জনকে গলা কেটে হত্যা, জড়িতদের গ্রেপ্তাতারের দাবিতে মানববন্ধন

আসাদুজ্জামান: [২] সাতক্ষীরার কলারোয়ার একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। শনিবার সকালে নিহত শাহিনুরের বাড়ি সংলগ্ন যশোর-সাতক্ষীরা মহা-সড়কে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

[৩] মানববন্ধনে বক্তব্য রাখেন, হেলাতলা ইউপি সদস্য আব্দুস সাত্তার, ইউপি সদস্য শোহারাব, মহিলা ইউপি সদস্য মমতাজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, নিহত শাহিনুরের মা শাহিদা খাতুন, বোন আছিয়া খাতুন প্রমূখ।

[৪] বক্তারা বলেন, গভীর রাতে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যদি প্রকৃত আসামিরা ধরা না পড়ে, তাহলে এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে। বক্তারা এ সময় এই লোমহর্ষক হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। একই সাথে নিহতের স্বজনরা তার আপন ভাই রায়হানুলের রিমান্ড বন্ধের দাবী জানান এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

[৫] প্রসঙ্গত: গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ভোররাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে শাহিনুর, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে মাহি ও মেয়ে তাসনিমকে গলা কেটে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় নিহত শাহিনুরের ভাই রায়হানকে গ্রেপ্তার করে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে সিআইডি পুলিশ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ