শিরোনাম
◈ ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ফাঁকা হচ্ছে রাজধানী ◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বদলে গেলো ফেসবুক মেসেঞ্জার, দেখতে অনেকটা ইন্সটাগ্রামের মতো

ওমর ফারুক: [২] মেসেঞ্জার ও ইন্সটাগ্রাম একীভূত করার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে ফেসবুক। আগের সেই নীল রঙের লোগো আর থাকছে না। সেই জায়গায় লোগোর নতুন রঙে যেমন থাকছে গ্র্যাডিয়েন্ট হিউ, তেমনই থাকছে নীল এবং গোলাপির সংমিশ্রণ।

[৩] মেসেঞ্জারের ভাইস প্রেসিডেন্ট স্ট্যান চাডনোভস্কি বলছেন, কাছের মানুষের আরও কাছে যাওয়ার জন্য আমাদের নতুন লোগো। যা মেসেজিং জগতের ভবিষ্যতকে প্রতিফলিত করছে। এই নতুন রঙে যেমন ফুটে উঠছে আনন্দ, তেমনই আবার রয়েছে মানুষের সঙ্গে জুড়ে থাকার একটা আভাস।

[৪] এই নতুন লোগোর পাশাপাশিই লাভ এবং টাই-ডাই এর মতো নতুন চ্যাট থিমও থাকছে মেসেঞ্জারে। এছাড়াও কাস্টম রিঅ্যাকশনস, সেলফি স্টিকার্স এবং ভ্যানিশ মোডও মেসেঞ্জারে যোগ করছে ফেসবুক। জাগো নিউজ।

[৫] ভ্যানিশ মোড এবং কাস্টম রিঅ্যাকশনস মিলিয়ে মার্জের ক্ষেত্রে মোট ১০টি নতুন মেসেজিং ফিচার্স পাচ্ছে ইন্সটাগ্রাম। এছাড়াও পাচ্ছে মেসেঞ্জারের মতোই কিছু ফিচার্স। যেমন- ওয়াচ টুগেদার, চ্যাট কালার্স, ফরোয়ার্ডিং, রিপ্লাইজ এবং অ্যানিমেটেড মেসেজ এফেক্টস।

[৬] প্রাথমিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারী ইন্সটাগ্রামের এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। সম্পাদনা: রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়