শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয়বারের মতো গিনেজবুকে নাম লেখালেন ঝালকাঠির জুবায়ের

ডেস্ক রিপোর্ট: ‘নিক থ্রো অ্যান্ড ক্যাচ’ ক্যাটাগরিতে ৩০ সেকেন্ডে ৩৩ বার অর্থাৎ কাঁধ দিয়ে ফুটবলকে শূন্যে ভাসিয়ে আবার কাঁধের ওপর নিয়ে আসার ফ্রি স্টাইলটির জন্য দ্বিতীয়বার গিনেজবুকে নাম লিখিয়েছেন ঝালকাঠির জুবায়ের। ২০ সেপ্টেম্বর গিনেজ বুক কর্তৃপক্ষ জুবায়েরকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রেকর্ড ছিলও ইন্ডিয়ার তরুণ কুমার নামের এক ছেলের। তার রেকর্ড ছিল ৩০ সেকেন্ডে ২৯ বার।

সম্প্রতি জার্মানির এক যুবকের ৬০ সেকেন্ডে ৬২ বার বল শূন্যে বাসানো রেকর্ড ভেঙে যুবায়ের ৬০ সেকেন্ডে ৬৫ বার করে প্রথম রেকর্ড করে গিনেজবুকে নাম লিখে ঝালকাঠিকে গর্বিত করেন।

ক্রিকেট ও ফুটবলের প্রতি আগ্রহ থেকেই পড়াশোনার পাশাপাশি স্কুল পর্যায়ের টিমেও সুযোগ পায় আশিকুর রহমান জুবায়ের।

তারপরও ফুটবলকে ঘিরে এমন কিছু একটা করতে চেয়েছিলেন যেন দৃষ্টান্ত হয়ে থাকে। আর সেই চিন্তাভাবনা থেকেই কাঁধের ওপর ফুটবল নাচিয়ে গিনেজবুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে দ্বিতীয়বার নাম লিখিয়েছেন ঝালকাঠি জেলা সদরের মসজিদ বাড়ি রোড এলাকার বাসিন্দা ও বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আশিকুর রহমান জুবায়ের (২২)। ঠিকাদার জালাল আহম্মদ ও রোকসানা আহম্মদ দম্পতির চার ছেলে সন্তানের মধ্যে সবার কনিষ্ঠ জুবায়ের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাওয়ায় পরিবারের ছিলও সহযোগিতা। ২০১৪ সালে ঝালকাঠি সরকারি হাই স্কুল থেকে কমার্স বিভাগে ‘এ প্লাস’ পেয়ে এসএসসি পরীক্ষায় পাস করেন জুবায়ের। এরপর ঢাকার মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ‘এ’ গ্রেডে এইচএসসি পাস করে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন।

পড়াশোনার পাশাপাশি ফুটবল ও ক্রিকেটের আগ্রহ থাকায় টেলিভিশন, মোবাইলে পৃথিবীর নামিদামি খেলোয়াড়দের খেলা দেখতেন। পড়াশোনার ফাঁকে ফাঁকে সময় দিতে থাকেন ভিন্ন ধারার ফুটবলের এই খেলায় দ্বিতীয়বার গিনেজবুকে নাম লিখিয়েছেন জুবায়ের। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ ২২ বছরের তরুণ মান উন্নয়নের বিকাশ ঘটাবে। এতে দেশ ও জাতি আরো একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন সুশীল সমাজ।

জুবায়েরের বাবা জালাল আহম্মদ বলেন, খেলাধুলা করে দেশে খুব বেশি সাফল্য পাওয়া যায় না। এমন ধারণা থেকেই ছেলেকে পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হতে বলি। এখন সে দ্বিতীয়বার বিশ্বরেকর্ড করেছে। এ থেকে কী হবে- জানি না। তবে চাই সে করুক। পড়াশোনার পাশাপাশি চালিয়ে যাক।

ঢাকাটাইমস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়