শিরোনাম
◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার!

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে সীমান্তে বন্য হাতির মুত্যূ

তপু সরকার হারুন: [২] শেরপুরের শ্রীবরদীর গারো পাহাড়ের বালিজুরি রাঙ্গাজান গ্রামের বাহাজের টিলায় একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার সকালে প্রাথমিক পরীক্ষা শেষে হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়। খাদ্যের বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হয়েছে বলে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্জন ডা. মেহেদী হাসান নিশ্চিত করেছেন।

[৩] স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত থেকে একদল বন্য হাতি খাদ্যের সন্ধানে উপজেলার গারো পাহাড়ের রাঙ্গাজান বাহাজের টিলায় আসে। এসময় হাতির দলের ওই হাতিটি খাদে পড়ে গিয়ে সেখানেই মৃত্যু হয়। শুক্রবার দুপুরে হাতিটির মরদেহ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।

[৪] এসময় মৃত হাতিটির প্রাথমিক পরীক্ষা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মেহেদী হাসান। তিনি জানান, হাতিটির বয়স প্রায় ৩৫ থেকে ৪০ বছর হবে। দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। হাতিটি মাদি (স্ত্রী) বলে জানান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা যায়, খাদ্যে বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হতে পারে। তবে নমুনা নেওয়া হয়েছে। ল্যাবে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। পরে মৃত হাতিটিকে সেখানেই মাটিচাপা দেওয়া হয়।

[৫] ওইসময় উপস্থিত ছিলেন বালিজুরি রেঞ্জ অফিসার রবিউল ইসলাম, বন ও পরিবেশ অধিদপ্তরের ওয়াইল্ড রেঞ্জার আব্দুল্লাহ আল আমিন, ইউপি চেয়ারম্যান মাসুদ রানাসহ বিজিবির সদস্যরা।

[৬] ওইসময় উপস্থিত ছিলেন বালিজুরি রেঞ্জ অফিসার রবিউল ইসলাম, বন ও পরিবেশ অধিদপ্তরের ওয়াইল্ড রেঞ্জার আব্দুল্লাহ আল আমিন, ইউপি চেয়ারম্যান মাসুদ রানাসহ বিজিবির সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়