শিরোনাম
◈ ভারত ম্যাচ বয়কটের প্রয়োজন ছি‌লো: মোহাম্মদ ইউসুফ ◈ গণভোটের ‘হ্যাঁ–না’ নিয়ে বিতর্ক-বিভ্রান্তি, বিএনপির ধোঁয়াশা কাটেনি ◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও)

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শনিবার সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ করবে পুলিশ বাহিনীর সদস্যরা

তাপসী রাবেয়া:[২]ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার (১৭ অক্টোবর) দেশব্যাপী সমাবেশ করবে পুলিশ। ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশ হবে।

[৩]শুক্রবার (১৫ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে দেশের সব বিটে একযোগে শনিবার সকাল ১০টায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

[৪]সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

[৫]সমাবেশে অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাবেন এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করবেন। প্রতিটি সমাবেশ স্ব স্ব বিটের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।

[৬] দেশের সামাজিক শৃংখলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়