শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইটরাইডার্সের ক্রিকেটার শুভমান গিলের স্ত্রী শচীনকন্যা সারা!

স্পোর্টস ডেস্ক : [২] কয়েক দিন আগের ঘটনা। আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের স্ত্রী নাকি বিরাট কোহলির ঘরনি আনুশকা শর্মা! গুগল সার্চে এমন অবাক করা তথ্য ঘিরে শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। সেই গুগল সার্চ এবার বলছে, কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটার শুভমান গিলের স্ত্রী নাকি শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার।

[৩] শচীন টেন্ডুলকারের মেয়ে সারা নাকি শুভমান গিলের প্রেমে মজেছেন। সারার একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এ জল্পনা তুঙ্গে। যা নেট দুনিয়ায় ভাইরাল।

[৪] গত ২৩ সেপ্টেম্বর কলকাতা বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ে সময় শুভমান গিলের একটি বল বাঁচানোর ছবি পোস্ট করেছিলেন সারা। সঙ্গে লাভ ইমোজিতে ভর্তি। এরপরই জল্পনার শুরু। নেটিজেনটিরা বলছেন, সারা এবং শুভমানের মধ্যে কিছু না কিছু তো একটা চলছে।

[৫] শুভমান-সারা এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। তবে শুভমান গিলের সঙ্গে সারা টেন্ডুলকারের নাম জড়িয়েছে। গুগল সার্চেও ‘শুভমান গিল ওয়াইফ’- লিখলে ফুটে উঠছে সারা টেন্ডুলকারের নাম। - জি নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়