শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৩:১২ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জের প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করলেন জেলা প্রশাসক

আসাদুজ্জামান বাবুল: [২] বাবা সমতুল্যু বয়স্ক একজন প্রতিবন্ধীসহ কয়েকজন প্রতিবন্ধীকে নিজ হাতে হুইল চেয়ার দিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা। হুইল চেয়ার পেয়ে খুশি বৃদ্ধ প্রতিবন্ধী ব্যাক্ত করলেন নানান কথা।

[৩] আমাদের এ প্রতিনিধিকে তিনি বললেন, আদর্শবান একজন নারী, একজন মা ও একজন জেলা প্রশাসকের মধ্যে যতসব গুনাবলী থাকার দরকার তার প্রতিটি গুনাবলী আমাদের গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার মধ্যে আছে।

[৫] নিজের চেয়ার থেকে উঠে কাছে এসে আমাদের হুইল চেয়ারে বসিয়ে দিয়ে পাশে দাড়িয়েছেন জেলা প্রশাসক। বিগত দিনে এমনটা চোখে পড়েনি এমন কথা উল্লেখ করে অন্যান্য প্রতিবন্ধীরা বলেছেন, এর আগে আমাদের কেউ এমন করে ভালোবাসেনি আর হুইল চেয়ারও দেননি ।

[৬] বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, প্রতিবন্ধীরাও সমাজের মানুষ। তারাও আমাদের কারো না কারো বাবা- মা- ভাইবোন। তাদেরকে ভালোবাসার দায়িত্ব আমাদের। হুইল চেয়ারসহ অন্যান্য সহযোগীতার জন্য সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অসহায়- হতদরিদ্র- দরিদ্র- এতিম- ঝরেপড়া শিশু ও প্রতিবন্ধীসহ গোপালগঞ্জের নানান সমস্যাগ্রস্থ ব্যাক্তিদের সরকার কতৃক অনুদান প্রদানে জেলা প্রশাসন সারাক্ষন প্রস্তত এমন কথা উল্লেখ করে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন,সুস্থ ও স্বাভাবিকভাবে গড়ে তুলতে প্রতিবন্ধীদের পাশে দাড়ান ভালবাসুন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ