শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেন্টমার্টিনে নারিকেল-পাইন-কেওড়া রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী

সমীরণ রায় : [২] মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, সেন্টমার্টিন দ্বীপে বাস্তবায়নাধীন জীববৈচিত্র্যের উন্নয়ন, প্রতিবেশগত ব্যবস্থাপনা ও সংরক্ষণের বিশেষ কর্মসূচি সফল করতে জনগণের সহযোগিতা প্রয়োজন।

[৩] বৃহস্পতিবার সচিবালয় থেকে মন্ত্রণালয়ের ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাসিক বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য অনলাইন সভায় যুক্ত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী একথা বলেন।

[৪] এসময় তিনি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অ্যাপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প, রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্কসহ মন্ত্রণালয়ের সব প্রকল্প যথাসময়ে থাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।

[৫] অনলাইন সভায় অংশগ্রহণ করেন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, অতিরিক্ত সচিব ড. বিল্লাল হোসেন, মাহমুদ হাসান, আহমদ শামীম আল রাজী ও মিজানুল হক চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক (চলতি দায়িত্ব) আমির হোসেন চৌধুরী। সম্পাদনা: শরীফ শাওন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়