শিরোনাম
◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬ ◈ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, বাজেট নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ১০ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণের চালান আটক করা হয়েছে। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের দুইটি আসনের নিচ থেকে এ চালান আটক করা হয়।

[৩] বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে চালানটি আটক করা হয়। বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চালানটি উদ্ধার হয়।

[৪] বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, সকাল ৮টা ২০ মিনিটে রামেজিং করার সময় ৩৩ নম্বর সিটের নিচে কালো টেপে মোড়ানো ২টি বান্ডেল এবং ২৯ নম্বর সিটের পাশ থেকে আরেকটি পলিথিনে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এসব স্বর্ণের দাম প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা।

[৫] চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন জানান, বৃহস্পতিবার সকালে বিজি ১৪৮ ফ্লাইটের ৩৩ ও ২৯ নাম্বার সিটের নিচে প্লাস্টিকের ব্যাগে স্বর্ণের বার পেয়েছি আমরা। স্বর্ণের আনুমানিক দাম প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়