শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭২ শতাংশ ভারতীয়-মার্কিনি ভোট দিতে পারেন জো বাইডেনকে: সমীক্ষা রিপোর্ট

রাশিদুল ইসলাম : [২] ইন্ডিয়ান আমেরিকান অ্যাটিটিউড সার্ভে তথা আইএএএস’এর সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, প্রায় ৭২ শতাংশ ভারতীয়-মার্কিনি ভোটারের সমর্থন রয়েছে ডেমোক্রে প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডনের দিকে। মাত্র ২২ শতাংশ ভোট পেতে পারেন ট্রাম্প। টাইমস অব ইন্ডিয়া

[৩] যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের ৯৩৬ জনের উপর সেপ্টেম্বরের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত এই সমীক্ষা তারা চালিয়েছে। তাদের বক্তব্য, ভোটের সময় এগোনোর সঙ্গে সঙ্গে সমর্থনের শতাংশে বদল হতে পারে। তবে সিংহভাগ ভারতীয়-মার্কিন নাগরিক যে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেবেন এ ব্যাপারে কোনও সংশয় নেই।

[৪] ভারতীয়-মার্কিনিদের কাছে দু’দেশের সম্পর্কের বিষয়টি অগ্রাধিকার পাবে। ট্রাম্পকে পছন্দ না করলেও শুধু মাত্র তাকে রুখে দেওয়ার জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হোক চান না তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গুড ফ্রেন্ড’, ‘গ্রেট লিডার’ বলে অতীতে একাধিকবার অভিহিত করেছেন বর্তমান হোয়াইট হাউসের বাসিন্দা। বিরোধীরা বলেন, হাউডি মোদী অনুষ্ঠানে আসলে ট্রাম্পের হয়ে প্রচার সেরে এসেছিলেন মোদী। বলেছিলেন, অব কি বার ট্রাম্প সরকার!’ সমালোচকদের অনেকে এও বলেন, একই ভাবে মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প করেও ভারতীয়-মার্কিনিদের বার্তা দেওয়া হয়েছিল।

[৫] সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয়-আফ্রিকান বংশোদ্ভূত কমলা হ্যারিস জিতছেনই। ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ট্রাম্পের কট্টর বিরোধী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়