শিরোনাম
◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়া-নাটোর মহাসড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় দীর্ঘ যানজট সৃষ্টি

জিল্লুর রয়েল: [২] বগুড়া-নাটোর মহাসড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। নন্দীগ্রাম উপজেলার ওমরপুরে মহাসড়কে বালু বোঝাই ট্রাকের সাথে সার বোঝাই ট্রাকের মখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মহাসড়কে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এ দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরতর আহত হয়েছে। ১৪ই অক্টোবর সকালে এ দুর্ঘটনা ঘটে।

[৩] জানা গেছে, ওমরপুরে নাটোরগামী বালু বোঝাই ট্রাকের সাথে বগুড়াগামী সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালু বোঝাই ট্রাকের চালক ও হেলপার গুরতর আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ট্রাকের চালক ও হেলপার সে সময় পালিয়ে যায়। এ কারণে বগুড়া-নাটোর মহাসড়কের রণবাঘা থেকে কাথম বেড়াগাড়ী পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। যানজটে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়লে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম পুলিশ নিয়ে সকাল থেকে প্রচেষ্টা চালিয়ে বেলা ১১ টায় মহাসড়ক যানজট মুক্ত করতে সক্ষম হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়