শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেল থেকে ছাড়া পাচ্ছেন ফিক্সিং করা সেই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তান সুপার লিগের এক আসরে সতীর্থদের ঘুষ দিয়ে স্পট-ফিক্সিং করাতে চেয়েছিলেন নাসির জামশেদ। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার এই ফিক্সিং ঘটনা প্রথমদিকে অভিযোগ অস্বীকার করলেও গত ডিসেম্বরে অপরাধ স্বীকার করে নেন।

[৩] এদিকে ২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচেও জামশেদের বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ের চেষ্টা করার অভিযোগ উঠেছিল। এক পুলিশ কর্মকর্তা জুয়াড়ি সেজে তাকে দিয়ে দুটি ডট বল খেলানোর পরিকল্পনা করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য সেটি আর করা হয়নি।

[৪] এসব অভিযোগ প্রমাণের ভিত্তিতে আদালত তাঁকে ১৭ মাসের কারাদন্ড দেয়। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি দমন বিধি ভঙ্গের আরও সাতটি অভিযোগে ২০১৮ সালে তাঁকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

[৫] ১৭ মাসের কারাবাস শেষে অবশেষে কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ অক্টোবর কারাগার থেকে ছাড়া পাচ্ছেন তিনি।

-দ্যা পাক ক্রিকেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়