শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে কৃষকের শতাধিক ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি : [২] ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামে এক কৃষকের প্রায় ১ বিঘা জমির শতাধিক ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা।

[৩] মঙ্গলবার রাতে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ঘোড়ামারা গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মকিদুল ইসলাম জানান, অন্যের জমি লীজ নিয়ে তিনি বিজয়পুর গ্রামের মাঠে এ বছর কলার আবাদ করেছিলেন। আর কিছুদিনের মধ্যেই কলা বিক্রি করতেন তিনি। কিন্তু মঙ্গলবার রাতের কোন এক সময় দুবৃর্ত্তরা তার ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে। বুধবার সকালে কলাক্ষেতে গিয়ে গাছ ও কলার কাদি মাটিতে লুটিয়ে থাকতে দেখেন তিনি। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

[৪] এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

[৫] ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়