শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭০ শতাংশ ইহুদি মার্কিন নাগরিক বাইডেনকে সমর্থন করছেন- পিউ রিসার্চ জরিপ

রাশিদুল ইসলাম : [২] শ্বেতাঙ্গ মার্কিনীদের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো জনপ্রিয় প্রার্থী থাকলেও গত আগস্ট থেকে তার সমর্থন কমছে বলে পিউ রিসার্চ সেন্টারের এক নতুন জরিপ বলছে। কৃষ্ণাঙ্গ প্রোটেস্টান্ট, হিস্পানিক ক্যাথলিক, ইহুদি ও ধর্মীয়ভাবে নিষ্ক্রীয় ভোটারদের সমর্থন বেড়েছে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের। জেরুজালেম পোস্ট

[৩] ইলেক্টোরাল ভোটের ক্ষেত্রে শ্বেতাঙ্গ খ্রিস্টানদের ভোট খুবই গুরুত্বপূর্ণ। কারণ রেজিস্টার্ড ভোটের ৪৪ শতাংশ তাদের দখলে। ৭ শতাংশ রেজিস্টার্ড ভোট রয়েছে কৃষ্ণাঙ্গ প্রোটেস্টান্টদের, ৫ শতাংশ হিস্পনিক, ২ শতাংশ ইহুদি ও ২৮ শতাংশ ভোট রয়েছে ধর্মীয়ভাবে নিষ্ক্রীয়দের কাছে।

[৪] তবে শে^তাঙ্গ ক্যাথলিকদের সমর্থনে ট্রাম্প বাইডেনের চেয়ে এখনো এগিয়ে। অন্তত ৮ শতাংশ সমর্থন বেশি রয়েছে এধরনের ভোটারদের ট্রাম্পের পক্ষে। আজকেই যদি নির্বাচন হয় তাহলে ৫২ শতাংশ শে^তাঙ্গ ক্যাথলিক ভোট যাবে ট্রাম্পের ভোট বাক্সে। বাইডেনের পক্ষে এধরনের ভোটারের সমর্থন রয়েছে ৪৪ শতাংশ। আগস্টের জরিপে ট্রাম্প বাইডেনের চেয়ে এমন ভোটে ১৯ পয়েন্ট বরং এগিয়ে ছিলেন।

[৫] কিন্তু আগস্টে ট্রাম্পের পক্ষে যে ৫৯ শতাংশ শ্বেতাঙ্গ প্রোটেস্টানদের সমর্থন ছিল তা এখন কমে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। আগস্টে ৮৩ শতাংশ শ্বেতাঙ্গ খ্রিস্টানদের সমর্থন থাকলেও ট্রাম্পের এ সমর্থন নেমেছে ৭৮ শতাংশে।

[৬] কিন্তু উভয় জরিপে দেখা যাচ্ছে বাইডেনের সমর্থন হ্রাস পায়নি। বরং বেড়েছে। ৯০ শতাংশ কৃষ্ণাঙ্গ প্রোটেস্টান, ৭০ শতাংশ ইহুদি ও ৬৭ শতাংশ হিস্পানিক ক্যাথলিক বাইডেনকে সমর্থন করছেন। ৮৩ শতাংশ নাস্তিক ও ৬২ শতাংশ ধর্মকে গুরুত্ব দেন না এমন ভোটারের সমর্থর গেছে বাইডেনের পক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়