শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে অবৈধ জাল জব্দ, ২ জনকে কারাদণ্ড

মির্জাগঞ্জ প্রতিনিধি: [২] পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ । এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২ জেলেকে আটক করা হয়।

[৩] বুধবার( ১৪) অক্টোবর মাঝরাতে উপজেলা প্রশাসন, মৎস বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার দক্ষিণ মির্জাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পায়রা নদীতে মাছ শিকার অবস্থায় তাদের হাতে নাতে আটক করা হয়।

[৪] ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রায়হানুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। জব্দকৃত জালগুলো পুড়িয়ে দেয়া হয়।

[৫] আটকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ মির্জাগঞ্জ এলাকার মোঃ সত্তার জোমাদ্দার (৬৫) ও রাঙ্গাবালী এলাকার মোঃ রফিকুল ইসলাম ( ৪৫)।

[৬] এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, মির্জাগঞ্জ থানার এ এস আই মোঃ মাহাবুব, উপজেলা মৎস অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়