শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিস্টিয়ানো রোনালদো করোনাভাইরাসে আক্রান্ত

সারোয়ার জাহান: [২] প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন (পিএফএফ)।

[৩] ইউভেন্তুসের এই ফরোয়ার্ড ‘ভালো আছেন’ এবং তার মধ্যে ‘কোনো উপসর্গ’ নেই বলেও জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।

[৪] এরমধ্যেই পর্তুগাল জাতীয় দল থেকে আলাদা করে রাখা হয়েছে পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকাকে। ২ সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে জুভেন্টাসের এ স্ট্রাইকারকে। অন্যদিকে স্কোয়াডের সকল সদস্যদের মঙ্গলবার পিসিআর পরীক্ষা নেওয়া হয়। সেখানে রোনালদো ছাড়া দলের বাকি সবার ফলাফল নেগেটিভ এসেছে। ফলে লিসবনে আগামীকাল বুধবার সুইডেনের বিপক্ষে খেলতে নামছে দলটি।

[৫] ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড এখন আইসোলেশনে আছেন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে সুইডেনের বিপক্ষে পর্তুগালের উয়েফা নেশন্স লিগের ম্যাচটি খেলতে পারবেন না রোনালদো।

[৬] সোমবার সামাজিক যেগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে রোনালদো নিজের একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে দেখা যায় তিনি পর্তুগাল দলের সহকর্মীদের সাথে দীর্ঘ ডিনার টেবিলে বসেছিলেন।

সূত্র: গোল ডটকম/ স্কাই নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়