শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্যানেলের মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে তৃতীয় দিনের কর্মসূচি

শরীফ শাওন: [২] প্যানেলের মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে নিয়মিত পরীক্ষায় উর্ত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি পালন করছে। প্যানেল প্রত্যাশী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের বলেন, আমাদের দাবির পক্ষে ১৮০ সংসদ সদস্যের ডিও লেটার ও সংসদীয় কমিটির সুপারিশ রয়েছে। তারপরও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্যানেলের মাধ্যমে নিয়োগে গুরুত্ব দেয়নি। একারণে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি।

[৩] মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে কাফনের কাপড় পড়ে সকাল থেকে অবস্থান কর্মসূচি ও সমাবেশ পালনকালে তিনি একথা বলেন।

[৪] কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, মন্ত্রণালয় সচিব কমিটির সুপারিশকে গুরুত্ব না দিয়ে করোনাকালে ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া হাতে নিয়েছেন। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চালিয়ে যাবো।

[৫] গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রথম দিনের এবং সোমবার একই স্থানে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি পালন করেন প্যানেল প্রত্যাশিরা।

[৬] ২০১৮ সালের নিয়মিত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করেন ১৮ লাখ ৮৬ হাজার ৯২৭ জন। ২০১৯ সালে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট উত্তীর্ণ হন ৫৫ হাজার ২৯৫ জন। শূন্যপদ বাকি রেখেই নিয়োগ দেওয়া হয় মাত্র ১৮ হাজার ১৪৭ জনকে। উত্তীর্ণ ৩৭ হাজার ১৪৮ জন প্যানেলভুক্তির অপেক্ষায় থাকলেও তাদের বিষয়ে কোনও বিবেচনা করা হয়নি।

  • সর্বশেষ