শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: প্রধান আসামি গ্রেপ্তার, ইউপি সদস্যের জামিন নাকচ

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে নারী ও শিশু নির্যাতন এবং পর্ণোগ্রাফি মামলায় গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

দেলোয়ারকে সকাল সাড়ে ১১টায় জেলার ১ নং আদালতে উপস্থাপন করে উল্লেখিত দুই মামলায় শোন অ্যারেষ্টের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ পাটোয়ারী। এ বিষয়ে শুনানী শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে দেলোয়ারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ভুক্তভোগীর দায়ের করা অন্য ধর্ষণের মামলার প্রধান আসামী তিনি।

নারী ও শিশু নির্যাতন মামলার ৬ নম্বর আসামী শামছুদ্দিন সুমনকে একই আদালতে উপস্থাপন করে তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারী ও শিশু নির্যাতন মামলার অপর আসামী ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ একই আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচার তা নাকচ করে দেন।

দুপুরে নারী ও শিশু নির্যাতন, পর্ণোগ্রাফি ও ধর্ষণসহ তিন মামলার আসামী আবুল কালামে আদালতে তোলা হয়। বিকেলে বিচারকের কাছে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবনবন্দি দেয়ার কথা রয়েছে। সূত্র: ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়