শিরোনাম
◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হুন্ডি পাচারের ৬ লাখ টাকাসহ আখাউড়ায় যুবক আটক

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে হুন্ডি পাচারের ৬ লাখ ১৫ হাজার বাংলাদেশি টাকাসহ মোবারক হোসেন ইদন (২০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। এ সময় একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

[৩] সোমবার রাতে উপজেলার সীমান্তঘেষা সেনারবাদী এলাকায় অভিযান চালিয়ে তাকে টাকাসহ আটক করা হয়। আটককৃত ইদন সেনারবাদী গ্রামের আবু জাহার মিয়ার ছেলে। ২৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আখাউড়া সদর কোম্পানি কমান্ডার মো. আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আখাউড়া সীমান্তের ২০২৪/২ সীমান্ত পিলার এলাকা থেকে একটি নম্বর বিহীন সিএনজি অটোরিকশাসহ মোবারক হোসেন ইদনকে আটক করে।

[৪] পরে তার দেহে তল্লাশি চালিয়ে হুন্ডি পাচারের ৬ লাখ ১৫ হাজার ৬৫০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। আটক ইদন সীমান্তের চিহ্নিত হুন্ডি পাচারকারী। সে আগেও একাধিকবার হুন্ডির টাকা পাচারের সময় বিজিবির হাতে আটক হয়। রাতেই তাকে টাকা ও সিএনজি অটোরিকশাসহ আখাউড়া থানার সোপর্দ করা হয়েছে বলে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়