শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার সীমান্তে ২ লাখ ৩৮ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বিজিবি

ইসমাঈল ইমু : [২] কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, সোমবার বালুখালী, রেজুপাড়া ও রেজুখাল এলাকায় যৌথ চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। জব্দকৃত ইয়াবার দাম ৭ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা। আটককৃতরা হলেন, সৈয়দ আলম মনোয়ার (৩৫), জামাল হোসেন (২১) ও নুর (২৮)।

[৩] বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির তাজনিমারখোলা পশ্চিমপাড়া সৈয়দ আলম মনোয়ারের বাড়ীতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান বার্মিজ ইয়াবা মজুদ করা হয়েছে। পরে বালুখালী বিওপির টহলদল তাজনিমারখোলা পশ্চিমপাড়া এলাকায় গিয়ে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলম মনোয়ারের বাড়ী তল্লাশী করে রান্না ঘরের ভিতরে মাটির নিচে বালতির ভিতর থেকে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

[৪] এছাড়া রেজুপাড়া বিওপির সদস্যরা উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউপির তুলাতলী (ভালুকিয়া) নামক স্থানে সীমান্ত এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। তাছাড়া এর রেজুখাল যৌথ চেকপোষ্টের সদস্যরা রামু উপজেলাধীন ৯নং খুনিয়াপালং ইউপির রেজুখালের হ্নীলা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়