শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোট দিতে না পারলে রাত থেকেই কক্সবাজার-সিলেট রুটে কোন গাড়ি চলবে না: গয়েশ্বর

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, অতীতে অনেক অপকর্ম করে হজম করলেও এবার বদহজম হবে। আন্দোলন ছাড়া কোন পথ নাই। ভদ্র ভাষায় কথা বললে তারা বুঝে না। গণতন্ত্রের ভাষা তারা বুঝে না। মানবতাবোধ বলতে তাদের কিছু নেই। তারা আছে পুলিশের ওপর ভর করে টিকে আছে।

[৩] রোববার রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় ঢাকা-৫ এর উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ এর নির্বাচনী মিছিলপূর্ব পথসভায় তিনি একথা বলেন।

[৪] এর আগে সকাল ১১ টায় পথসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০ টা থেকে ঢাকা-৫ এর নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পথসভা স্থলে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। পরে পথসভা শেষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মটরসাইকেলসহ নির্বাচনী র‌্যালীতে অংশ নেয় কয়েক হাজার নেতাকর্মী। এসময় র‌্যালির সামনে পেছনে পুলিশের কয়েকটি গাড়ি ও মটরসাইকেল নিয়ে তারা র‌্যালির নিরাপত্তা নিশ্চিত করেন।

[৫] র‌্যালিটি সারুলিয়া রানীমহল সিনেমা হল থেকে শুরু হয়ে ডাগাইর, পশ্চিম ডগাইর, কোনাপাড়া, মাতুয়াল কবরস্থান সহ বিভিন্ন এলাকা ঘুরে শনিরআখরা মৃধাবাড়ি এলাকায় এসে শেষ হয়। এসময় র‌্যালীতে থাকা কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন প্রকার সরকার বিরোধী ও ধানের শীষে ভোট চেয়ে স্লোগান দেন।

[৬] বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেন, ১৭ তারিখ ভোটকেন্দ্রে উপস্থিত থেকে আপনাদের ভোট আপনারা দিবেন। এই সরকার আপানাদের ভোট হরণ করেছিলো। আর সেটা করার পেছনে কারণ একটাই তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়