শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টস জিতে ব্যাটিংয়ে সানরাইজার্স হায়দরাবাদ

রাহুল রাজ: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২২তম ম্যাচে আজ (৮ অক্টোবর) মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কিংস ইলেভেন পাঞ্জাব। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি মাঠে গড়াবে।

[৩] আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ৩০২ রান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। সামিল রয়েছে একটি শতরান। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনিই সর্বাধিক রান সংগ্রাহক। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের আফগান স্পিনার রশিদ খান চলতি আইপিএলে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৫টি উইকেট নিয়েছেন।

[৪] আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি সহ ২৭২ রান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে চলতি আইপিএলে পাঁচ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন শেলডন কোটরেল।

[৫] লিগ টেবলের একেবারে তলায় থাকা পাঞ্জাব যদি চাপে থাকে, হায়দরাবাদও স্বস্তিতে নেই। ৫ ম্যাচে ওয়ার্নারের টিমের পয়েন্ট ৪। অন্যদিকে ৫ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাঞ্জাবের। জয় মাত্র একটা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়