শিরোনাম
◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও) ◈ উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ◈ সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ◈ মোদি কেন ভারতীয়দের এক বছর সোনা না কেনার আহ্বান জানালেন? ◈ বিশ্বকাপ দেখতে ফুটবল সমর্থকদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ◈ কারা কিভাবে পাবেন সবার আগে প্রবাসী কার্ড, যেসব সুবিধা থাকবে ◈ ‘গুলিতে স্ত্রী নিহত’ মামলা ভুয়া, তদন্তে বাদীর স্বীকারোক্তি, শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ ◈ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম ◈ অনলাইন জুয়ার ভয়ংকর ফাঁদ ◈ ইংল্যান্ড জাতীয় দ‌লের নির্বাচক হলেন অস্ট্রেলিয়ান মার্কাস নর্থ

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০১:২৬ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশ ফেরতদের বিষয়ে তদন্তকরা কর্মকর্তাকে হাইকোর্টে তলব

নূর মোহাম্মদ: [২] কোভিডের মধ্যে বাহরাইন থেকে ফেরত এসে কোয়ারেন্টিন শেষে ৫৪ ধারায় গ্রেপ্তার হয়ে জামিনে থাকা শাহীন আলমের বিষয়ে তদন্ত কার্যক্রম নিয়ে ব্যাখ্যা দিতে তাকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

[৩] বাহরাইন থেকে ফেরত আসা চাঁদপুরের শাহীনের আবেদনের প্রেক্ষিতে আগামী ২৯ অক্টোবর তুরাগ থানার ওই তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। একইসঙ্গে এ বিষয়ে ঢাকার সিএমএম আদালতের কাছেও ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।

[৪] আবেদনকারির আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, মধ্যেপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ২১৯ জন প্রবাসী দেশে ফেরত আসার পর তাদের কোয়রেন্টিনে পাঠানো হয়। কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হলে তুরাগ থানায় জিডি করে তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ৪ জুলাই তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

[৫] জ্যোতির্ময় বড়ুয়া আরও বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক ১৫ দিনের মধ্যে ৫৪ ধারার তদন্ত শেষ করতে হবে। কিন্তু এখনো তদন্ত কার্যক্রম শেষ হয়নি। আবার ১৫ দিনের বেশি কারাগারে ছিলেন শাহীন আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়