শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামি বছরের শুরুতেই বসছে টি-টেনের চতুর্থ আসর

স্পোর্টস ডেস্ক: [২] গত বছরের নভেম্বরে সর্বশেষ বসেছিল টি-টেনের আসর। ধারাবাহিকভাবে চলতি বছরের নভেম্বর বসার কথা ছিল এবারের আসরটি। তবে আপাতত সেটি হচ্ছে না। নতুন সূচি নির্ধারন করা হয়েছে আসর মাঠে গড়ানোর জন্য। আগামি বছরের শুরুর দিকে বসতে যাচ্ছে টি-টেন।

[৩] চলতি বছরের ১৯ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল টি-টেনের চতুর্থ আসরের। তবে সেটি পিছিয়ে নিয়ে আগামি বছরের ২৮ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।

[৪] করোনার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার মাঝেও দর্শকদের চাহিদা বিবেচনায় আসর আয়োজন করতে পারবেন বলে বেশ খুশি আবু ধাবি স্পোর্টস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি আরিফ আল আউয়ানি। এদিকে টি-টেন লিগের চেয়ারম্যান সাজি উলও নিজের রোমাঞ্চের কথা জানিয়েছেন।

[৫] আরিফ আল বলেন, ‘টি-টেন অল্প সময় হাতে থাকা দর্শকদের জন্য উত্তেজনাপূর্ণ খেলা। আমরা আগামী বছর আসর মাঠে গড়াতে পারব বলে বেশ উৎফুল্ল। গত আসরেও অসংখ্য দর্শক সমর্থন জুগিয়েছে। আবু ধাবি এই টুর্নামেন্ট আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

[৬] সাজি উল মুল্ক বলেন, ‘চলতি বছর খেলা গড়ানো অনেক চ্যালেঞ্জিং। আমরা খুবই রোমাঞ্চিত যে আবু ধাবি আমাদেরকে খেলতে আমন্ত্রণ জানিয়েছে। এখন থেকে টি-টেন লিগ দিনের পর দিন আরও বেশি শক্তিশালী হবে।’

[৭] উল্লেখ্য, গত বছর সারা বিশ্বে ৮০ মিলিয়নেরও বেশি দর্শক টেলিভিশনের পর্দায় উপভোগ করেছেন টি-টেন। গত বছরের তুলনায় এবছর আরও ১৫ শতাংশ বাড়বে বলে জানিয়েছেন টি-টেনের স্বত্ত্ব কেনা সনি পিকচার্স নেটওয়ার্ক। এছাড়া ১ লক্ষ ২৪ হাজার দর্শক সরাসরি স্টেডিয়ামে উপভোগ করেছেন ম্যাচ। -দ্যা টাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়