শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি : [২] জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত যোদ্ধা দিয়ে কমিটি গঠনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। সদর উপজেলা ও শহর স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বুধবার দুপুরে শহরের সঙ্গীতা মোড়স্থ সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা এ সময় কপালে কালো কাপড় ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন।

[৩] বক্তারা বলেন, বর্তমান স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা কোন দিন রাজ পথে আন্দোলন সংগ্রামে ছিলেন না।

[৪] তাদেরকে রোহিঙ্গা আখ্যায়িত করে তারা আরো বলেন, অধিকাংশ দলীয় নেতাকর্মীরা তাদের ঠিকমত চেনেন না। এ সময় তারা খুলনার মুদি দোকানী ও সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিকের পকেট কমিটি দ্রুত বাতিল করে রাজপথের পরীক্ষিত সৈনিক দিয়ে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়