শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াইট হাউসে করোনার হামলা থামছেই না, এবার ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার

ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনা ভাইরাস এবার নিজের থাবা আরো শক্ত করল হোয়াইট হাউসে। ট্রাম্পের উপদেষ্টা ও বেশিরভাগ বক্তৃতার লেখক স্টিফেন মিলার নতুন করে আক্রান্তের শিকার।

ইতোপূর্বে মার্কিন নৌবাহিনীর সদস্য তথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত পরিচারকের করোনা সংক্রমণের কথা গত বৃহস্পতিবারই শিকার করে নিয়েছিল হোয়াইট হাউস। সেই ঘটনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই নতুন করে আক্রান্তের সন্ধান মিলল হোয়াইট হাউসের অন্দরে। নতুন করে আক্রান্তের শিকার ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের স্ত্রী ও ট্রোম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলার করোনায় আক্রান্ত হেয়েছেন।

শুক্রবারই হোয়াইট হাউসের নবনিযুক্ত প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকেনানি সংবাদ মাধ্যমের কাছে মাইক পেন্সের মুখপাত্রের করোনা সংক্রমণের কথা স্বীকার করে নিয়েছেন। এদিকে কেটি মিলারের শরীরে করোনার উপস্থিতি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে উদ্বেগ কয়েকগুন বাড়িয়ে দিয়েছে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের। কারণ ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারে স্ত্রী হচ্ছেন কেটি। তিনি হোয়াইট হাউসের ওভার অফিসে কর্মরত।

 

 

 

 

করোনার সংক্রমণ এবার হোয়াউট হাউসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে মিলারের সংস্পর্শে আসা হোয়াইট হাউসে কর্মরত ছয় জনকে কোয়ারেন্টাইনে পাঠান হয়েছে। এদের মধ্যে ২ জনের মাইক পেন্সের সঙ্গে বিমান সফর করার কথা ছিল। কিন্তু বিমান ছাড়ার আগেই তাঁদের নামিয়ে আনা হয়।

এদিকে মার্কিন মুলুকে এখনও অব্যাহত মৃত্যু মিছিল। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশটিতে মৃত্যু হয়েছে ১,৬৩৫ জনের। ফলে দেশটিকে মৃতের সংখ্যা ৭৮ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। এদিকে আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়