শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৪:৩৫ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিসরে খোলা হলো ২৫০০ বছরের পুরনো কফিন, যা দেখা গেল (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের শুরুতে মিসরের সাক্কারা অঞ্চলে ৫৯ টি মমির কফিন পাওয়া গিয়েছিল। শনিবার (৪ অক্টোবর) দর্শকদের সামনে সেগুলো থেকে একটি কফিনের ঢাকনা খুললেন পুরাতত্ত্ববিদরা। আড়াই হাজার বছর আগে যে কফিনগুলো সিল করে দেওয়া হয়েছিল, তার ঢাকনা খুলতেই দেখা গেল মমি। কফিনগুলোতে পুরোহিত ও যাজকদের মৃতদেহ সংরক্ষণ করা আছে বলে ধারণা করা হচ্ছে।

কফিন খোলা দেখতে ভিড় জমিয়েছিল কয়েক হাজার মানুষ। মোবাইলের ক্যামেরায় সেই ছবি তুলেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

সাক্কারা অঞ্চলে প্রাচীনকালে ছিল বিশাল সমাধিক্ষেত্র। মিসরের প্রাচীন শহর মেমফিসের বাসিন্দাদের কবর দেওয়া হত সেখানে। অহ্ছলটিতে বেম কয়েকটি বিখ্যাত পিরামিড রয়েছে। এই অঞ্চলটিকে ১৯৭০ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে গৌষণা করে।

মিসরের পর্যটন দপ্তর জানিয়েছিল, সাক্কারায় ৫৯ টি কাঠের কফিন পাওয়া গিয়েছে। কফিনগুলো যথেষ্ট ভাল অবস্থায় আছে। প্রতিটি কফিনের ভেতরেই আছে মমি। প্রাচীন মিসরের পুরোহিত ও অন্যান্য অভিজাতদের মৃতদেহ মমি করে ওই কফিনগুলোতে রাখা হয়েছিল। শনিবার একটি কফিন খুলতেই দেখা যায়, ভিতরে মমির গায়ে বিশেষ ধরনের ‘বেরিয়াল ক্লথ’ জড়ানো। এছাড়া মমির দেহে রয়েছে নানা অলংকার।

সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিসের সেক্রেটারি জেনারেল মোস্তফা ওয়াজিরী বলেন, 'আমরা এই আবিষ্কারে খুব খুশি। কফিনগুলো ভেতরের মমিগুলো নিখুঁত অবস্থায় রয়েছে। এই আবিষ্কারটি মিসরের গবেষকদের জন্য শতাব্দীর সেরা উপহার।'

কফিনগুলো গিজায় 'নিউ গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে' রাখা হবে। দর্শকরা সেখানে গিয়ে মমিগুলো দেখতে পারবেন বলে জানানো হয়েছে। কালের কষ্ঠ

  • সর্বশেষ