শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৪:১৮ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য বিভাগ ভাল করছে বলেই অর্থনীতি সচল রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

শিমুল মাহমুদ: [২] জাহিদ মালেক বলেছেন, ফার্স্ট ওয়েভ কবে শেষ হবে আমরা এটাই জানি না। সেকেন্ড ওয়েভ কবে শুরু হবে সেটা কবে জানবো। বাঙালি জাতি ঢেউয়ের মধ্যে থাকে। করোনার দ্বিতীয় ঢেউ এলেও তা ভালোভাবে মোকাবিলা করতে পারবো।

[৩] তিনি বলেন, অফিস-আদালত খুলে গেছে। যার কারণে আমাদের অর্থনীতি সচল। ইন্ডাস্ট্রি খুলেছে, গার্মেন্টসের অর্ডার আসছে। এটাও মানুষের সাহসের কারণে। মানুষ এখানে অর্ডার দিচ্ছে কেন? কারণ দেখেছে, এদেশ কোভিড কন্ট্রোল করে ফেলেছে। এটা একটা বিরাট বিষয়।

[৪] তিনি বলেন, পৃথিবীর কোথাও স্বাস্থ্য সেক্টর নিয়ে এত সমালোচনা হয়নি যতটা বাংলাদেশ নিয়ে হয়েছে। এখন বাংলাদেশ প্রশংসিত। অন্য দেশের জিডিপি নেগেটিভ সূচকে গেলেও আমাদের সূচক কমেছে অল্প। জিডিপি প্লাস থাকার পেছনে স্বাস্থ্য বিভাগের বিরাট ভূমিকা আছে।

[৫] তিনি আরও বলেন, একটি ল্যাব ছিল। এখন ১০৭ টি ল্যাব। কিন্তু এখন আর কেউ এগিয়ে আসে না টেস্ট করার জন্য। আমি এখনও আহ্বান করবো যে আপনারা টেস্টের জন্য আসেন। আপনারা আসেন এবং সময়মতো চিকিৎসা নিন। ভালো হয়ে যাবেন।

[৬] মঙ্গলবার বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও প্রস্তুতি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়