শিরোনাম
◈ জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক ◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী ◈ অসুস্থ টুকুকে দেখতে হাসপাতালে রিজভী ◈ ছিনতাই-চাঁদাবাজিতে নাজুক আইনশৃঙ্খলা: সংসদে যৌথ অভিযানের জোর দাবি ◈ বঙ্গোপসাগর-আন্দামান ঘিরে চীন-ভারতের সঙ্গে নতুন ভূরাজনৈতিক সমীকরণ, মিয়ানমারের দাওয়েই বন্দরে রাশিয়ার প্রবেশ ◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশ সক্ষমতা অর্জন করেছে: স্বাস্থ্যমন্ত্রী

আনিস তপন: [২] মঙ্গলবার (৬ অক্টোবর) হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ মেডিকেল কলেজ এসোসিয়েশন আয়োজিত ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও প্রস্তুতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

[৩] করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে বাংলাদেশের প্রস্তুতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মার্চে যখন প্রথম কোভিড দেশে আসে তখন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও পুরোপুরি প্রস্তুত ছিলো না।

[৪] এখন দেশের চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টরা অনেক প্রশিক্ষিত ও দক্ষ। দেশে করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র এখন রয়েছে ১০৯টি।

[৫] বর্তমানে দেশে আক্রান্ত বিবেচনায় মৃত্যু হার ১.৪৫ যা আক্রান্ত বিবেচনায় বিশ্বের বহু দেশের নিচে রয়েছে। ঢাকাসহ গোটা দেশের হাসপাতালেই করোনা মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেয়া রয়েছে।

দেশে ভ্যাক্সিন আনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাক্সিন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।

  • সর্বশেষ