শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১২:৩৫ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে ভারতীয় নাগরিকসহ ৪৩ জন আটক

মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৫ ভারতীয় নাগরিকসহ ৪৩ জনকে আটক করেছে বিজিবি।

[৩] সোমবার রাতে উপজেলার বাঘাডাঙ্গা, মাটিলা, লড়াইঘাট ও শ্যামকুড় সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

[৪] বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল কামরুল আহসান জানান, অনুপ্রবেশের সংবাদে রাতে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা। এসময় বাঘাডাঙ্গা বিওপি’র এলাকাধিন কাঞ্চনপুর হতে নারী ও শিশুসহ ১৬ জন, মাটিলা এলাকা থেকে ৩ নারী ও শ্যামকুড় এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়।

[৫] এছাড়াও অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৫ ভারতীয় নাগরিকসহ ১৫ জন, মাটিলা এলাকা থেকে ৩ জন ও লড়াইঘাট এলাকা থেকে ১ জনকে আটক করা হয়।

[৬] আটককৃত বাংলাদেশীদের বাড়ী ঝিনাইদহ, খুলনা, মাগুরা, বাগেরহাট, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে। আর ভারতীয় ৫ নাগরিকের বাড়ি ভারতের বেঙ্গালুর ও নিগড়ী জেলায়। মঙ্গলবার বিকেলে মহেশপুর থানায় সোপর্দ করা হলে তাদের আদালতে পাঠানো হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়