শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ভয়ে ছিলেন ম্যারাডোনা, কোভিড টেস্ট নেগেটিভ’

স্পোর্টস ডেস্ক: [২] বিশ্ব ফুটবলের বরপুত্র আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার দিয়েগো ম্যারাডোনার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। সম্প্রতি ম্যারাডোনা তার এক সতীর্থের সাথে কোলাকুলি করেন। পরে তার শরীরে করোনা ধরা পড়ে। সেই শঙ্কা থেকেই ম্যারাডোনাও করোনা পরীক্ষা করান। বিষয়টি জানিয়েছেন ম্যারাডোনার আইনজীবী।

[৩] ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। গত শুক্রবার তিনি ফাকুন্দো কন্তিন নামক একজন খেলোয়াড়ের সংস্পর্শে আসেন। পরে ওই খেলোয়াড়ের শরীরে করোনা ধরা পড়ে।

[৪] ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলো টুইটারে জানিয়েছেন, ম্যারাডোনার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ম্যারাডোনাকে শুভকামনা জানানোর জন্য সকল আর্জেন্টাইনকে ধন্যবাদ। সকলেই নিরাপদে থাকুন। এখনো ভাইরাসের বিস্তার ঘটছে। ৫৯ বছর বয়সী ম্যারাডোনা গত কয়েক বছর ধরে বেশ কিছু স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। তার শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি।

[৫] ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের দিক থেকে আর্জেন্টিনা এখন বিশ্বে অষ্টম অবস্থানে। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত ৮ লাখ ৯ হাজার ৭২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। - বুয়েন্স আয়ার্স মেইল/ গোল ডটকম

  • সর্বশেষ