শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনকে মোকাবেলায় টোকিওতে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

আসিফুজ্জামান পৃথিল: [২] বিশ্লেষকরা বলছেন, এশিয়ায় ন্যাটো স্টাইলে একটি জোট গঠনের পরিকল্পনা থেকেই এই বৈঠক আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। সিএনএন

[৩] কয়েক মাসের মধ্যেই চীন-যুক্তরাষ্ট্র, দ্বিপাক্ষিক সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনি¤œ স্থানে চলে গেছে। তাই ওয়াশিংটন চায়, চীনের প্রভাব কমাতে আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে। তবে বলা হচ্ছে এই কোয়াড গ্রæপ মূলক করোনাভাইরাস অতিমহামারী আর সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা করবে।
[৪] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও সাংবাদিকদের কোনও সামরিক জোট গঠন করা হবে কিনা সে ব্যাপারে ি কিছু জানাননি।

[৫] দশ বছর হিমঘরে থাকার পর ‘কোয়াড সংলাপ' ২০১৭ সাল থেকে নতুন করে জীবন ফিরে পেলেও টোকিওর এই বৈঠক নিয়ে এক বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। আর এই আগ্রহের প্রধান কারণ, বৈঠকটি হচ্ছে সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে প্রায় চার মাস ধরে চলা বিপজ্জনক উত্তেজনার মধ্যে। বিবিসি

[৬] চীন তাদের প্রধান বৈরী এই চারটি দেশের মধ্যে এই বৈঠক নিয়ে যে একইসাথে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ, তার ইঙ্গিত স্পষ্ট। জানা গেছে, মঙ্গল ও বুধবার টোকিওতে কোয়াডের এই বৈঠক চলার সময় একই সাথে তিন থেকে চারটি নৌ এবং বিমান মহড়ার ঘোষণা দিয়েছে বেইজিং।

[৭] তবে এই গ্রæপটি এখনও কোনও আনুষ্ঠানিক জোট নয়। একে আনুষ্ঠানিক জোট করা যায় কিনা, এবারের বৈঠকে সে বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সম্পাদনা: ইকবাল খান, এলএনসি।

  • সর্বশেষ