শিরোনাম
◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এরদোগানের ওপর চটেছে সৌদি আরবের চেম্বার অব কমার্স, তুরস্কের সব পণ্য বর্জনের ডাক

সিরাজুল ইসলাম: [২] সংগঠনটির প্রধান আজলান আল আজলান টুইট বার্তায় এ আহ্বান জানিয়েছেন। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম সোমবার এ খবর দিয়েছে। গালফ নিউজ

[৩] টুইটে তিনি লেখেন, আমাদের নেতৃত্ব, আমাদের দেশ এবং আমাদের নাগরিকদের বিরুদ্ধে তুর্কি সরকারের অব্যাহত বৈরিতা রয়েছে। এর প্রতিক্রিয়া হিসাবে আমদানি, বিনিয়োগ বা পর্যটন- সব কিছুই বর্জন করা সৌদি আরবের প্রত্যেক নাগরিক, ভোক্তা ও ব্যবসায়ীর দায়িত্ব।

[৪] সৌদি আরব কর্তৃপক্ষ পণ্য বর্জন করলে তুরস্কের হাজার হাজার রফতানিকারক বিপদে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

[৫] কোন দেশের নামোল্লেখ না করে বৃহস্পতিবার পার্লামেন্টে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়্যেব এরদোগান বলেন, আরব উপসাগরের কিছু দেশ তুরস্ককে টার্গেট করেছে। তারা এই অঞ্চলকে অস্থিতিশীল করার নীতি অনুসরণ করছে। তিনি আরও বলেন, যে দেশগুলোকে নিয়ে প্রশ্ন উঠেছে; গতকাল সেগুলোর অস্তিত্ব ছিলো না এবং সম্ভবত আগামীকালও থাকবে না। আল্লাহর অনুমতিক্রমে এই অঞ্চলে আমাদের পতাকা চিরতরে উড়তে থাকবে।

[৬] ইস্তান্বুুলে সৌদি কনস্যুলেটে ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়। সম্প্রতি সৌদির অন্যতম মিত্র সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে। তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুমকি দেন এরদোগান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়