শিরোনাম
◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ ◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও)

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানের খোদা আফরিন ডিস্ট্রিক্টে পড়লো ১০টির বেশি মর্টার

সিরাজুল ইসলাম: [২] ২৭ সেপ্টেম্বর আজারবাইজান-আর্মেনিয়া সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে রোববার পর্যন্ত অনাবাসিক ও কৃষি জমিতে মর্টারগুলো পড়ে বলে জানিয়েছেন ডিস্ট্রিক্টের গভর্নর আলী আমিরি রাদ। এতে কেউ হতাহত হয়নি বলে তিনি দাবি করেন।

[৩] মর্টার পড়ার বিষয়ে ইরান স্পষ্টভাবে দুই দেশকে হুঁশিয়ারি দিয়েছে। সীমান্ত লঙ্ঘনের বিষয়ে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে কোন দেশের মর্টার সেখানে পড়েছে তা বলেনি তেহরান।

[৪] মনে করা হচ্ছে মর্টারগুলো আজারবাইজান ছুঁড়েছে। কারণ বিরোধপূর্ণ নাগরনো-কারাবাখ অঞ্চলটি ইরান সীমান্তে। বিচ্ছিন্ন অঞ্চল নিয়েই বিরোধ প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে। অঞ্চলটি আজারবাইজানের মধ্যে। তবে এটি নিয়ন্ত্রণ করে জাতিগত আর্মেনিয়রা। এখানকার বাসিন্দারা স্বাধীনতা চায় না। তারা আর্মেনিয়ার সঙ্গে একীভূত হতে চায়। আর আগে আজাবাইজান অভিযোগ করে- আর্মেনিয়াকে অস্ত্র ও সেনা দিয়ে সহায়তা করছে ইরান। তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে। আজারবাইজান মুসলিম প্রধান এবং আর্মেনিয়া খ্রিস্টান প্রধান দেশ।

[৫] আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নতুন করে সীমান্ত সংঘাত শুরু হওয়ার পরপরই ওই দুই দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তারা দেশ দুইটিকে অবিলম্বে যুদ্ধবিরতি করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

[৬] ১৯৮০’র দশকের শেষদিকে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৯৪ সালে দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। এর আগে সংঘর্ষে ৩০ হাজার মানুষ প্রাণ হারায়। সূত্র: বিবিসি, পার্সটুডে

  • সর্বশেষ