শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০১:৩১ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা দায়ের করায় বাদীর বিরুদ্ধে সাজা

রাঙামাটি প্রতিনিধি: [২] জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা দায়ের করায় বাদীর বিরুদ্ধে সাজা প্রদান করা হয়েছে ।

[৩] আদালত সুত্রে জানা গেছে ,তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা না পাওয়ায় এজাহার নামীয় আসামীদের অব্যাহতি প্রদানসহ বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় দন্ড বিধির ২১১ ধারায় নন.এফ.আই.আর প্রসিকিউশন দাখিলের জন্য আদালতের কাছে অনুমতি চাওয়া হয়।

[৪] এই মামলায় রাষ্ট্রপক্ষ ০৬ জন সাক্ষী উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষ উক্ত মিথ্যা মামলা দায়েরের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় ০৪/১০/২০২০ ইং তারিখ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক জনাব বেলাল হোসেন আসামী মন মিলন চাকমাকে দন্ড বিধি ২১১ ধারায় ২ বছর সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

[৫] বিজ্ঞ আদালত ০২/০১/২০১৯ ইং তারিখে অনুমতি প্রদান করিলে নানিয়ারচর থানার নন.এফ.আই.আর প্রসিকিউশন আদালত সূত্রে জানা গেছে, নন.জি.আর-০৬/২০১৯ মামলার আসামী মন মিলন চাকমা, পিতা-কিরণ মোহন চাকমা, সাং-মরাচেঙ্গীর মুখ, ১নং ওয়ার্ড, ইউপি-সাবেক্ষ্যং, থানা-নানিয়ারচর, জেলা-রাঙামাটি বিগত ২৩/০৪/২০১৮ ইং তারিখে ২৭ জনের বিরুদ্ধে নানিয়ারচর থানার মামলা নং-০৪, তাং-২২/০৪/২০১৮, জি.আর মামলা নং-৯৮/২০১৮, দন্ড বিধির ১৪৩/১৭১/৪৪৭/৪৪৮/৩৮০/৩৮৫/৫০৬ ধারায় এজাহার দায়ের করেছিলেন।

[৬] উল্লেখ্য করোনা মহামারীতে লকডাউনের পর রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এটা ২য় রায় । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ