শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনহা হত্যা মামলা অবৈধ দাবি করে রিভিশন আবেদন

ফরহাদ আমিন : [২] অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের পর বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা হত্যা মামলাটি অবৈধ দাবি করে রিভিশন আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবী।

[৩] রোববার কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আবেদনটি করেন অ্যাডভোকেট মাসুদ সালাহ উদ্দিন।

[৪] আবেদনে উল্লেখ করা হয়েছে, সিনহার বোনের মামলাটির পুরো বিচার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে আইনের ২০৫ ডি সেকশনকে অনুসরণ করা হচ্ছে না । ফলে সিনহা হত্যার কান্ডের বিচার সুষ্ঠু ও ন্যায় বিচার প্রতিষ্ঠা নিয়ে তার সন্দেহ আছে। বিচারকার্য সঠিক ধারায় নিয়ে যেতে হলে ২০৫ ডি সেকশন অনুসরণ করার আবেদন করেন। সিনহা হত্যা মামলার বিরুদ্ধে আসামি পক্ষের রিভিশন আবেদনের শুনানি ২০ অক্টোবর ধার্য্য করেছেন আদালত।

[৫] গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মো. রাশেদ। এ ঘটনায় গত ৫ আগস্ট তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকতসহ ৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় মোট ১৪ আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। সম্পাদনা : মুরাদ হাসান

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়