শিরোনাম
◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির ◈ ইরা‌নের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে: অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ◈ ইং‌লিশ লি‌গে দারুণ এক জয় পে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ হামে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি, সমালোচনা এড়াতে স্বাস্থ্য অধিদপ্তর কম দেখাচ্ছে ◈ গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাক জ্বালিয়ে দিল জনতা ◈ সান্ডারল‌্যা‌ন্ডে হোঁচট খে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কো‌তে এক মাস শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়া হবে ◈ আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়, উপস্থিত থাকবেন রাহুল গান্ধী ◈ শুভেন্দুর নেতৃত্বে আস্থা, প্রশংসায় শেখ হাসিনা ◈ ড্রোনের পর এবার সমুদ্রের নিচে তুরস্কের নতুন ‘গোপন ঘাতক’, উন্মোচিত প্রথম দেশীয় মিনি-সাবমেরিন

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভার্চুয়াল কোর্টে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবাহের নির্দেশ

নূর মোহাম্মদ: [২] ভার্চুয়াল কোর্ট যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবাহের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি মাহবুব হোসেন।

[৩] রবিবার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ডিপিডিসি'র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান আদালতে হাজির হলে, প্রধান বিচারপতি তাকে এ নির্দেশ দেন। সুপ্রিমকোর্টে ভার্চুয়াল আদালত চলাকালীন বিদ্যুৎ বিভ্রাট হওয়ায়, পহেলা অক্টোবর ডিপিডিসি'র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানকে তলব করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

[৪] রবিবার আপিল বিভাগে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। ভার্চুয়াল আদালত চলাকালে প্রায় সময়ই বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাট থাকায় ভার্চুয়াল বিচার কাজ বিঘ্নিত হচ্ছে। এসব বিষয়ে ব্যাখ্যা দিতে রবিবার ডিপিডিসির এমডিকে তলব করে আপিল বিভাগ।

[৫] গত ১১ মে থেকে ভার্চুয়াল আদালতে বিচারকাজ শুরু করে হাইকোর্ট ও অধঃস্তন আদালত। এরপর আপিল বিভাগও ভার্চুয়াল বিচারকাজ শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়