শিরোনাম
◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোমাকে ভালোবাসি বাবা: ইভাঙ্কা

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা চেয়ে স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে টুইট করেছেন মেয়ে ইভাঙ্কা ও ছেলে এরিক। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রথম আলো 

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হচ্ছে, কোভিড–১৯ সংক্রমিত হওয়ায় কয়েকদিন হাসপাতালে কাটাতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। তাঁর চিকিৎসায় পরীক্ষামূলক ওষুধ ব্যবহার করছেন চিকিৎসকেরা।

করোনায় সংক্রমিত হয়েছেন ফার্স্টলেডি মেলানিয়াও। তবে তাঁর উপসর্গ মৃদু। এক টুইটে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্পকে হাসপাতালে নেওয়ার পর বাবার সুস্থতা কামনা করেছেন মেয়ে ইভাঙ্কা।

ইভাঙ্কা টুইটে জানান, ‘বাবা তুমি যোদ্ধা এবং একে পরাস্ত করবে। আমি তোমাকে ভালোবাসি বাবা।’ টুইটে একটি ভিডিও বার্তাও জুড়ে দিয়েছেন ইভাঙ্কা। ওই ভিডিও বার্তাটি হাসপাতালে যাওয়ার আগে রেকর্ড করেন ট্রাম্প।

ইভাঙ্কার মতোই তাঁর ভাই এরিক ট্রাম্প এক শব্দের টুইট করেছেন। ওই টুইটটিতে তাঁর বাবাকে ‘যোদ্ধা’ বলে অভিহিত করেছেন এরিক।

করোনায় সংক্রমিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় সময় গতকাল শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুইটে ট্রাম্প জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।

  • সর্বশেষ