শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীতে সিমেন্ট বোঝাই কার্গো জাহাজ ডুবি, নিহত-১

এস,এম রিয়াজ : [২] ভাণ্ডারিয়া উপজেলার পশ্চিম জুনিয়া গ্রাম সংলগ্ন কঁচা নদীতে ফয়সাল-২ নামের সিমেন্ট বোঝাই একটি কার্গো জাহাজ নোঙ্গর করা অবস্থায় ডুবে গিয়ে জাহাজ মালিক মো. কাইউম মারা গেছেন।

[৩] নদী ভাঙনের কবলে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোড়েলগঞ্জ উপজেলার শহীদ মাঝির ছেলে।

[৪] থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্টিল বাডি কার্গো জাহাজটি মোংলা বন্দর থেকে বসুন্ধরা গ্রুপের ১ হাজার ৯’শ বস্তা কিংব্রান্ড সিমেন্ট নিয়ে বরিশালে যাচ্ছিল। সন্ধ্যায়
ভাণ্ডারিয়া উপজেলার পশ্চিম জুনিয়া এলাকায় পৌঁছলে, তারা সেখানে জাহাজটি নোঙ্গর করে রাত্রী যাপনের স্বিদ্ধান্ত নেন। রাত ৮টার দিকে সেখানে নদী ভাঙন শুরু হলে একটি বড় এলাকাসহ (১৫ শতক জমি) খরস্রোতা কঁচা নদীকে জাহাজটি ডুবে যায়। এসয় জাহাজের আরোহী আঃ মান্নান এবং ফয়সাল তীরে উঠতে সক্ষম হলেও জাহাজ মালিক কাইউম নিখোঁজ হন। শুক্রবার (২ অক্টোবর) সকালে নিখোঁজের প্রায় ১৩ ঘণ্টা পরে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিদল জাহাজ মালিক মো. কাইউম এর মরদেহ উদ্ধার করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়