শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে কো‌র্টের রা‌য়ে পৌর আ’লীগের সেক্রেটারির দখলে থাকা অবৈধ জ‌মি উচ্ছেদ

রাজবাড়ী প্র‌তি‌নি‌ধিঃ [২] রাজবাড়ী‌তে দীর্ঘ ১যুগ অবৈধ দখলে রাখা রাজবাড়ী পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফির মিতালী না‌মের ফা‌র্নিচা‌রের দোকান ঘর ভেঙে দিয়েছে আদালত।

[৩] বৃহস্পতিবার দুপুরে সদর থানা পুলিশের সহযোগিতায় ফা‌র্নিচা‌রের ব্যবসার দোকান ঘর উচ্ছেদ পরিচালনা করেন জর্জ কোর্টের নাজির শ্যামল কুমার রায়।

[৪] জানা যায়, রাজবাড়ীর পৌর আ‌ওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক মোঃশ‌ফিকুল হো‌সেন শ‌ফি তার বো‌নের জ‌মি অবৈধ দখল ক‌রে দীর্ঘ ১যুগ দখ‌লে থাকা ফা‌র্নিচা‌রে ব্যবসা প‌রিচালনা কর‌ে আসছিল।

[৫] তার ভাগ্নে মোঃ মাসুদুর রহমান মাসুদ জ‌মি ভোগ দখলের স্বার্থে মা‌য়ের ওয়া‌রিশ সূ‌ত্রে ১০ শতাংশ ২৯লিং জ‌মি অবৈধ দখলমুক্ত করার জন্য ২০০৮ সালে রাজবাড়ী জর্জ কোর্টে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মাসুদুর রহমা‌নের পক্ষে ‌কোর্ট রায় ঘোষনা ক‌রেন। পরে উচ্চ আদালতে হাই‌কোর্ট‌ে এই রায়ের আপিল করেন পৌর আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি।

[৬] উচ্চ আদালত তাদের কার্যক্রম সম্পন্ন করে নিম্ন আদালতের রায় বহাল রাখলে বাদী মাসুদুর রহমান মাসুদ ২০১৭ সালে জারি মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে আজ আদালতে দুপুরে অবৈধ দখলে থাকা শফির মিতালী ফার্নিচার দোকানটি ভেকু‌দি‌য়ে ভেঙে গু‌ড়ি‌য়ে ফে‌লে দিয়ে লাল নিশানা উড়িয়ে দেন।

[৭] এ বিষ‌য়ে শফিকুল ইসলাম শফির স্ত্রী জেলা মহিলালীগের যুগ্ন সম্পাদক হাসিনা বেগম ব‌লেন, যারা উচ্ছেদ করতে এসেছে তারা অবশ্যই আদালতের নির্দেশে এসেছে। কিন্তু দু:খের বিষয় উচ্ছেদের আগে আমাদেরকে কোন প্রকার নোটিশ দেওয়া হয়নি বা আমরা পাই‌নি।

[৮] এ জ‌মির মামলার বাদী মো: মাসুদুর রহমান মাসুদ আরো বলেন, দীর্ঘ ১২ বছর পর আমার মায়ের ওয়ারিশভুক্ত জমি আমরা আজ কো‌র্টের মাধ্য‌মে আমা‌কে বুঝে পে‌য়ে‌ছি। এজন্য আমি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছ।

  • সর্বশেষ