শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর দূর্গাপুরে জলাবদ্ধতায় কাঁচা-বাড়িতে ধশ

মোফাজ্জল হোসেন : [২] টানা কয়েক দিনের ভারী বর্ষনে রাজশাহীর দূর্গাপুরের ঝালুকা গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মাটির তৈরি কাচাঁ বাড়ি-ঘরা ধশে পড়েছে।

[৩] বুধবার রাতে ঝালুকা গ্রামের আহসান আলী, আইনাল হক, তানজিলা বিবি,গোলাপ ডাক্তার এর বাড়ি ধশে পড়ে এসময় একজন আহত হয়েছে যার ফলে এখন ওই এলাকার মানুষ কাঁচা বাড়ি গুলো নিয়ে ভয় ও আতঙ্ক বিরাজ করছে।

[৪] স্থানীয়রা কারন হিসেবে বলেন, এলাকায় যত্রতত্র ভাবে পুকুর খনন করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়াও ওই এলাকার বিভিন্ন জায়গায় কালভাট গুলো বন্ধ করে দিয়ে পুকুর খনন করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জোর দাবী করছে এলাকাবাসী।

[৫] এ দিকে ভারি বর্ষণের কারনে পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় শতাধিক বাড়ির উঠানে ও ঘরে পানি জমে আছে। ফলে গরু-ছাগল ও ছোট শিশুদের নিয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

[৬] এলাকাবাসী সুত্রে জানা যায়, কয়েক দিন থেকে ভারি বর্ষণ শুরু হয়েছে। এই বর্ষণে উপজেলার ঝালুকা গ্রামের অধিকাংশ বাড়িতেই পানি জমে আছে। এমনকি ঘরের বারান্দা ও মেঝে পর্যন্ত পানি অবস্থান করছে। এই পানির মধ্যে গরু, ছাগল হাঁস-মুরগী পালনকারীরা পড়েছে মাহাসমস্যায়।

[৭] এবিষয়ে গত বুধবার স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জলাবদ্ধতা দুরীকরন ও নিস্কাশনের দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য একটি লিখিত অভিযোগ করেন।

[৮] এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা জানান, জলাবদ্ধতা সমস্যা নিরসন প্রসঙ্গে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবিষয়ে উপজেলা সমবায় অফিসারকে দায়ীত্ব দেওয়া হয়েছে সরেজমিনে গিয়ে তদন্ত পূর্বক যথাবিধি ব্যবস্থা গ্রহন করা হবে সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়