শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় কেউ না খেয়ে মরা যায়নি ঠিকই, কিন্তু থালায় ভাতের পরিমাণ কমে গেছে: মেনন

সমীরণ রায় : [২] বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আরও বলেন, বাজারে চাল থাকলেও প্রতিদিনই দাম বাড়ছে। চাল কলের মালিকেরা সরকারি গুদামে চুক্তিমতো চাল দেয়নি, উপরন্তু হুমকি দিচ্ছে, তাদের জেলে দিলেও চাল দিতে পারবে না। করোনায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রবাসীরা খালি হাতে দেশে ফিরছে। কিছুদিন পর এদের বাজার দরে চাল কেনা সম্ভব হবে না।

[৩] তিনি বলেন, সরকারি সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। গুদামে যে চাল আছে তা দিয়ে কিছু দিনের জন্য প্রয়োজন মেটানো গেলেও, পুরোপুরি সম্ভব হবে না। সুতরাং করোনাকালে অথবা করোনা উত্তরকালে মানুষ সৃষ্ট আরেকটি দুর্ভিক্ষের অবস্থা যে সৃষ্টি হবে না, সেটি বলা যায় না। তাই দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কঠিন কিছু পদক্ষেপ নিতে হবে।

[৪] বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

[৫] ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, সদস্য রফিকুল ইসলাম সুজন, ছাত্রনেতা ফারুক আহমেদ রুবেল প্রমুখ।

[৬] সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে খাদ্যমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়