শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে ছেলেকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলেন মা, মিলল দুইজনের লাশ

রংপুর প্রতিনিধি : [২] বৃহস্পতিবার দুপুরে মা রোকেয়া বেগম ছোট ছেলে রিপনকে সাথে নিয়ে হাঁটু পানি মাড়িয়ে বড় ছেলে রোহান মিয়াকে তার মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় বড় ছেলে পা পিছলে গভীর পানিতে পড়ে যায়। এ সময় ছোট ছেলেকে হাঁটু পানিতে দাঁড় করিয়ে রেখে বড় ছেলেকে বাঁচাতে তাদের মা পানিতে ঝাঁপ দেন।

[৩] নিহত রোকেয়া বেগম জুম্মাপাড়ার জমির উদ্দিনের স্ত্রী এবং তাদের ছেলে রিপন (৬)। গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পযন্ত ২৪ ঘণ্টায় ৪৪৭ মিলিমিটার বৃষ্টিপাতে রংপুর শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

[৫] এঘটনা নিশ্চিত করে মেট্রোপলিটন কোথয়ালী থানার ওসি আব্দুর রশিদ বলেন, পানিতে পড়ে মা ও ছেলে মারা যাওয়ায় আমাদের থানায় দুইটি ইউডি মামলা করা হয়েছে।

[৬] এদিকে প্রত্যক্ষদর্শী রহিম উদ্দিনসহ এলাকাবাসী জানান, রংপুরের ইতিহাসের ‘সবচেয়ে বড় জলাবদ্ধতায়’ নগরীর মিস্ত্রিপাড়া থেকে জুম্মাপাড়া যাওয়ার প্রায় চার কিলোমিটার রাস্তা এখনো হাঁটু পানিতে নিমজ্জিত। এর মাঝে প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে নিচু এলাকা হওয়ায় অথৈ পানি বিদ্যমান।

[৭] উল্লেক্য গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পযন্ত ২৪ ঘণ্টায় ৪৪৭ মিলিমিটার বৃষ্টিপাতে রংপুর শহরে জলাবদ্ধতা। রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবাওয়াবিদ মোস্তাফিজ জানিয়েছিলেন,গত ৭৩ বছরে রংপুরে এ ধরনের বৃষ্টিপাত হয়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ