শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ একজন আটক

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তাকে কুতুবপুর বাজার এলাকা থেকে আটক করে র‌্যাব।

আটক সুলতান হোসেন (৫৩) চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত ফকির চাঁদের ছেলে।

জানা যায়, র‌্যাব-৬ এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর বাজারে সুলতান আলির চায়ের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানের ক্যাশ বাক্সের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ওয়ান সুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ডিএডি বাদী হয়ে এক জনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়