শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাজারীবাগে ২ সন্তানকে ছুরিকাঘাতে একজনের মৃত্যু, বাবারও আত্মহত্যার চেষ্টা

জেরিন আহমেদ: [২] বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে রাজধানীর হাজারীবাগে এ ঘটনা ঘটে।

[৩] তাদের তিন জনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রোজা (৭) নামের শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাবা ও ছেলে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

[৪] বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তাদেরকে হাসপাতালে আনা হলে মেয়ে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবা জাভেদ গলায় ধারালো ছুরির পোঁচ রয়েছে। ছেলে রিজনের বয়স ১৪ বছর। গলায় ও হাতের ধারালো অস্ত্রের পোঁচ রয়েছে।

[৫] উল্লেখ্য, রাজধানীর হাজারীবাগে বটতলা এলাকায় নিজের ছেলে ও মেয়েকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করেন এক বাবা। এতে মেয়ে শিশুর মৃত্যু হয়। তার বয়স ৭ বছর। নিজ সন্তানদের কুপিয়ে আহত করার পর নিজেও ছুরি দিয়ে গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেন ওই বাবা। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়