শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরবের ক্লাবে খেলবেন ইসরাইলি ফুটবলার!

ডেস্ক রিপোর্ট: ইতিহাসে প্রথমবারের মতো আরবের কোনো ক্লাবেখেলতে যাচ্ছেনইসরাইলেরফুটবলার। ওই ফুটবলারের নাম - দিয়া মোহামেদ সাবা। ইসরাইলের জাতীয় দলের জার্সি গায়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তিনি একজনআক্রমণাত্মক মিডফিল্ডার।

দুবাইয়ে অবস্থিত আরবের গালফ লিগের ফুটবল ক্লাব আল নাসের সোমবার এই ইসরাইলি মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে।

সোমবার নিজেদের টুইটার প্রোফাইলে সাবাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ক্লাবটি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে আল নাসের।

চাইনিজ ক্লাব গুয়াংজু আর এন্ড এফে খেলতেন দিয়া মোহামেদ সাবা। সেখান থেকে দুই বছরের চুক্তিতে আল নাসেরের হয়ে খেলবেন তিনি। তবে কতো দামে এই খেলোয়াড়কে বিক্রি হয়েছেন সে অর্থের পরিমাণ প্রকাশ করেনি ক্লাবটি।

তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, দুই মৌসুমের জন্য সাবাকে পেতে ২৫ লাখ ইউরো খরচ করেছে আল নাসের।

এক বিবৃতিতে ক্লাব আল নাসের বলেছে, ‘দিয়া সাবার সঙ্গে সকল ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে আল নাসের। সোমবার সকালে সফলভাবে মেডিকেল টেস্টে উত্তীর্ণ হওয়ার পর তার সঙ্গে দুই বছরের চুক্তি করা হয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় সাবাকে নিয়ে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, আল নাসেরের ৯ নম্বর জার্সি পরে আল মাকতুম স্টেডিয়ামে কিছু স্কিলস দেখানোর পাশাপাশি ড্রিবলিং করেছেন সাবা। একা একাই জালে বড় জড়াচ্ছেন।

দ্য ন্যাশনাল স্পোর্টস জানিয়েছে, দিয়া সাবা ফিলিস্তিনি বংশোদ্ভূত। তবে তার জন্মগ্রহণ উত্তর ইসরাইলে। ২০১২ সালে তিনি ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবে যোগ দেন । এরপর ২০১৪ সালে মাকাবি নেতানিয়াতে যোগ দেয়ার আগে ইসরাইলের আরও তিনটি ক্লাবে খেলেন । ইসরাইলের জাতীয় দলের হয়েওখেলেছেন।

২০১৮ সালে চাইনিজ ক্লাব হাপোয় বিয়ের শেভার দলে যোগ দেন সাবা। সেখানে এক মৌসুম খেলেই চলে যান চিনের আরেক ক্লাব গুয়াংজু আর এন্ড এফে। আর সবশেষ তিনি চুক্তিবদ্ধ হলেন দুবাইয়ের ক্লাব আল নাসেরের সঙ্গে।যুগান্তর

তথ্যসূত্র: দ্য ন্যাশনাল স্পোর্টস, টুইটার

  • সর্বশেষ