শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩১ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথায় টোকন দিয়ে চাঁদাবাজি, আটক-২

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় সিএনজি স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে টোকেনের নামে চাঁদাবাজি করে আসছিল একদল পরিবহন শ্রমিক নামধারী চাঁদাবাজ।

[৩] সিএনজি চালক ও সাধারণ মানুষের অভিযোগ, পুলিশ ও কতিপয় সরকার দলীয় রাজনৈতিক নেতাদের মাসোয়ারা দিয়েই অবৈধ স্ট্যান্ডে দৈনিক লক্ষ লক্ষ টাকার চাঁদাবাজি করছিল। তবে এবার সেখানে অভিযান চালিয়ে র‌্যাব হাতে নাতে চাঁদাবাজ গ্রুপের দুইজনকে আটক করেছে।

[৪] মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) র‌্যাব-৭ এর মুখপাত্র সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে, কতিপয় চাঁদাবাজ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার মোহরা কাপ্তাই রাস্তার মাথায় রেল গেইটের সামনে পাকা রাস্তার উপর সিএনজি, বাস, মালবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন থেকে জোর পূর্বক গতিরোধ করে এবং ভয়ভীতি প্রদর্শন করে বলপূর্বক চাঁদা আদায় করছে।

[৫] উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে রাঙ্গুনিয়ার শিলক মিনাগাজীর টিলার মুরাদ হোসেন (২৬) ও একই এলাকার কুমার পাড়ার মো. সুমনকে (২৭) আটক করে।

[৬] আটককৃত দুজনই দীর্ঘদিন ধরে কাপ্তাই রাস্তার মাথা থেকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে। পরে তাদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়