শিরোনাম
◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা ◈ হাসিনার পরামর্শে মমতাকে পরাজিত করে শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন: অলি আহমেদ (ভিডিও) ◈ ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে শরীরে এত গুলি করবো যে পরিবার গুনে শেষ করতে পারবে না: ডেভিড ইমন ◈ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ‘শত্রুরা এমন জবাব পাবে, যা কল্পনাও করতে পারবে না’: ইরানের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লন্ডনে কার্যক্রম চালানোর অনুমতি পেলো উবার

লিহান লিমা: [২] লন্ডনের স্থানীয় পরিবহন নিয়ন্ত্রণকারী সংস্থা নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ২০১৯ সালের নভেম্বরে শহরে উবার রাইডের লাইসেন্স বাতিল করে। সোমবার ব্রিটেনের আদালত উবারের আপিলের রায়ে সায় দিয়ে এই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেয়। এর ফলে এখন থেকে এই শহরে কার্যক্রম পুনরায় পরিচালনা করতে পারবে উবার। সিএনএন

[৩]উবারের আপিলের প্রেক্ষিতে বিচারক তানওয়ার ইকরাম বলেন, ‘উবারের সেরা রেকর্ড না থাকলেও এটি নিজেদের কার্যক্রমের উল্লেখযোগ্য উন্নতি করেছে। ব্যবসা পরিচালনার জন্য তা এই খাতে যা করছে তাতে আমি সন্তুষ্ট।

[৪]বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর লন্ডন উবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউএসভিত্তিক এই কোম্পানিতি সম্প্রতি বলেছিলো প্রায় ৩৫ লাখ লন্ডনবাসী প্রতিনিয়ত তাদের অ্যাপ ব্যবহার করেন ও এই শহরে তাদের ৪৫ হাজার ড্রাইভার রয়েছে।

[৬]আদালতের এই রায়ের পর উবারের শেয়ার ৬ শতাংশ বেড়েছে।

[৭]কার্যক্রম চালু করার পর থেকেই লন্ডনে আইনী যুদ্ধের মুখে পড়েছে উবার। ২০১৭ সালে লন্ডন উবারের লাইসেন্স নবায়ন করতে অস্বীকৃতি জানায়। নগর কর্তৃপক্ষ ভয়াবহ অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে উবারের পদক্ষেপ সম্পর্কে উদ্যোগ প্রকাশ করে। উবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ও ১৫ মাস পর পুনরায় কার্যক্রম চালুর অনুমতি পায়। তবে বর্তমানে অন্যান্য রাইড শেয়ারিং কোম্পানি বোল্ট, ওলা, ক্যাপ্টেন ও ভিয়াভ্যানসহ শহরের ঐতিহ্যবাহী কালো ক্যাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে হচ্ছে কোম্পানিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়