শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রুশ বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির সঙ্গে দেখা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল

সিরাজুল ইসলাম: [২] বার্লিনের একটি হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় গত সপ্তাহে তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়। সোমবার মার্কেলের মুখপাত্র এ তথ্য জানান। রয়টার্স

[৩] এর আগে দেশটির সংবাদপত্র ‘দের স্পাইজেল’কে এই দুই নেতার মধ্যে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন জেইবার্ট। তিনি বলেন, সাক্ষাৎটি ব্যক্তিগত ছিলো। তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে, কতক্ষণ আলোচনা হয়েছে; কিংবা আলোচনা হয়েছে কি না, তা বলেননি তিনি।

[৪] ২০ আগস্ট সাইবেরিয়া থেকে মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন নাভালনি (৪৪)। জার্মানিতে পরীক্ষায় প্রমাণ হয় তাকে বিমানবন্দরে বিষ প্রয়োগ করা হয়। পরে ফ্রান্স ও সুইডেনের পরীক্ষাগারে পরীক্ষা করে তার শরীরে নোভিচক নামে এক ধরনের নার্ভ এজেন্ট পাওয়া যায়। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক।

[৫] স্টিফেন জেইবার্ট বলেন, আমরা আবার রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি- তারা এ ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিক। পরবর্তী পদক্ষেপ নিতে আমরা আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছি।

[৬] নাভালনিকে বিষ দেয়ার অভিযোগ বরাবরই রাশিয়া অস্বীকার করে আসছে। মস্কো বলছে, তারা এ ধরনের ঘটনায় জড়িত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়